,

এক ইলিশের দাম ৬ হাজার টাকা!

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ৬ হাজার ৬৬ টাকায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে। যার ওজন ছিলো প্রায় দুই কেজি ২শ’ গ্রাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অবতরণ কেন্দ্রে রাজু ফিস নামের একটি আড়তে মাছটি বিক্রি করা হয়।

আড়ৎদার মো.খলিলুর রহমান জানান, মোশারেফ মোল্লা নামে এক জেলে বরগুনার নলী চরকগাছিয়া এলাকার বিষখালীতে মাছ ধরতে গেলে তার জালে ইলিশটি ধরা পড়ে। তিনি মাছটি নিয়ে আড়ৎ আসলে পাইকারদের ভিড় জমে যায়।

এসময় মাছটির সর্ব্বোচ দাম হাকা হয় ১ লাখ দশ হাজার টাকা মন। এ হিসেবে মাছটির দাম আসে ৬ হাজার ৬৬ টাকা। স্থানীয় আড়ৎদাররা জানান, এরকম মাছ সাধারণত দেখা যায় না। তবে মাঝে মাঝে দুই-একটা মাছ বাজারে আসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর