,

চোট থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারিতে পায়ের পাতার হাড় ভেঙে নেন নেইমার। অস্ত্রোপচারের পর বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় ছিল ব্রাজিল। কিন্তু ব্রাজিল দলেরই ট্রেইনার জানিয়েছেন, নেইমারের শরীর প্রত্যাশার চেয়েও ভালো সাড়া দিচ্ছে।
পিএসজির হয়ে পায়ের পাতার হাড় ভেঙেছেন সেই ফেব্রুয়ারিতে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলাই সংশয়ে পড়ে গিয়েছিল নেইমারের। তবে অস্ত্রোপচারের পর সে সংশয় অনেকটাই কেটে গিয়েছে। ব্রাজিল দলেরই ট্রেইনার জানিয়েছেন, নেইমার ‘প্রত্যাশার চেয়েও ভালো’ অবস্থায় আছেন।

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর ২১ দিন বাকি। ব্রাজিলেন ম্যাচ ১৭ জুন। এ সময়ে ব্রাজিল টিম ম্যানেজমেন্টকে সুখবরই দিলেন নেইমার। ট্রেনার মাহসেরেদিয়ান জানিয়েছেন, ‘তাঁর (নেইমার) মতো অ্যাথলেট কত দূর যেতে পারে তা আমরা জানি না। তবে এটা বলতে পারি, তাঁর উন্নতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা তাঁর গতিটা ফেরানোর চেষ্টা করছি। এ ছাড়া রুটিন অনুযায়ীই তাঁর দেখাশোনা করা হচ্ছে।’

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের কণ্ঠেও আশাবাদ, ‘নেইমার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন।’ চোট পাওয়ার পর এই লাসমারের ছুরির তলেই গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। নেইমারকে নিয়ে লাসমার, ‘সে ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফিরছে। পরবর্তী পদক্ষেপ হবে দলের সঙ্গে অনুশীলন এবং ম্যাচ খেলা। তাঁকে স্বাভাবিক করতেই সবকিছু করা হচ্ছে।’

রিও ডি জেনিরোয় পাহাড়ের ওপরে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। রিও থেকে ৮০০ মিটার উঁচুতে অবস্থিত গ্রাঞ্জা অনুশীলন কেন্দ্রে তাঁবু খাটিয়েছেন তিতের শিষ্যরা। খেলোয়াড়দের যাতায়াতের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর