,

দুই সন্তানসহ মায়ের ইসলাম গ্রহণ, আদালতে বৌদ্ধ বাবা

news-image

মালয়েশিয়ায় দুই শিশু সন্তানকে নিয়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন এক বৌদ্ধ নারী। সন্তানদের জোরপূর্বক ধর্মান্তর করানোর অভিযোগ আদালতের দারস্থ হয়েছেন সন্তানদের বৌদ্ধ বাবা।

৪২ বছর বয়সী ওই মা ২০১৫ সালের ডিসেম্বরে ইসলাম গ্রহণ করেন। পরে ২০১৬ সালের ১১ জুন তার নয় বছরের মেয়ে এবং পাঁচ বছরের ছেলেকে ইসলাম ধর্মান্তর করান। গত মাসে দেশটির ‘শাহ আলম হাইকোর্ট’ এই দুই সন্তানকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এব্যাপারে রাষ্ট্রীয় আইনজীবী সুলাইমান আবদুল্লাহ সোমবার হাইকোর্টকে বলেন, একজন ধর্মান্তরিত মুসলিম মায়ের অধিকার রয়েছে তার দুই সন্তানকে ইসলামে ধর্মান্তর করানোর। কারণ আদালত কর্তৃক তাকে সন্তানের বৈধ অভিভাবক ঘোষণা করা হয়েছে।

গত মাসে শাহ আলম হাইকোর্ট এই ছেলেমেয়েদের দেয়া জবানবন্দির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ছেলেমেয়েরা আদালতে সাক্ষ্য দিয়েছে এবং বলেছিল যে, তাদের মায়ের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছাড়াই তারা মসজিদে যেতে রাজি আছেন এবং মেয়েটি বলেছিল যে, সে মাথায় হিজাব পরিধানের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আদালতকে আরো বলেন, এই দুই সন্তানকে ইসলামে ধর্মান্তর করানোয় ওই মাকে থামানোর কোনো কিছু নেই। যেহেতু আরেকটি দেওয়ানি আদালতে সন্তানদের মায়ের হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।

এছাড়াও, বৌদ্ধ বাবা তার ছেলে-মেয়েদের ইসলাম গ্রহণের সার্টিফিকেট বাতিলের জন্য আদালতের কাছে আবেদন করেন। তিনি যুক্তি দেন যে তাদের ‘অবৈধভাবে ধর্মান্তরিত করা হয়েছে’। তিনি দাবি করেন যে, তার সাবেক স্ত্রী সন্তানদের নিজ হেফাজতে রাখার চেষ্টায় তাদেরকে ইসলামে ধর্মান্তরিত করেছেন।

সুলাইমান এদিন আদালতের কাছে উপস্থাপন করেন যে, মুসলিম হিসাবে শিশুদের নিবন্ধিত করার জন্য ‘মুয়াল্লফ রেজিস্ট্রার’ ইসলামিক আইন তাদের অনুযায়ী দায়িত্ব পালন করছে।

সূত্র: স্টার অনলাইন/ আরটিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর