,

মাদক ব্যবসায়ীদের ককটেল হামলায় ৩ পুলিশ আহত

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ছোড়া ককটেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার রাত দেড়টায় ঈশ্বরদী তুতফার্মের পাশের রাস্তায় দীপু সরদারের পরিত্যাক্ত গোডাউনের সামনে এই ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ছোড়া ককটেলের বিপরীতে গুলি চালালে চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল গুলিবিদ্ধ হয়। এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে তিন পুলিশ সদস্য হন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী দুলাল হোসেন জয় ওরফে মুচি দুলাল অর্ধ ডজনের অধিক মামলার আসামি।

ঈশ্বরদী থানার ওসি মো. আজিমউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ফোর্সসহ ওই এলাকায় অপেক্ষা করতে থাকেন। রাত প্রায় দেড়টার দিকে তিনজনকে হেঁটে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে দৌড়ে পালাতে চেষ্টা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুচি দুলালকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পুলিশ সদস্যদেরও চিকিৎসা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর