,

জিহ্বায় স্বাদ নিলে রোজা কী ভেঙে যায়?

news-image

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন : রোজা অবস্থায় প্রয়োজনে জিহ্বা দিয়ে কোনও কিছুর স্বাদ নেওয়া বা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য চিবানো মাকরুহ নয়। তবে সতর্ক থাকতে হবে খাবার যেন গলার নিচে চলে না যায়। (ফাতওয়ায়ে শামী ২/৪১৬)

ইবরাহী নাখায়ী (রহ.) রোজাদার মহিলা তার বাচ্চার জন্য খাদ্য চিবানোকে দোষের বিষয় মনে করতেন না (মুসান্নাফে আব্দুর রাযযাক ৪/২০৭)

হজরত আমের ইবনে রবীয়া (রা.) বলেন,নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রোজা অবস্থায় অসংখ্যবার মেসওয়াক করতে দেখেছি। (বুখারী শরীফ ১/২৫৯;মুসান্নাফে আব্দুর রাযযাক ৪/২০০)

গাছের কাঁচা ডাল বা পানিতে ভেজানো ডাল দিয়ে মেসওয়াক করা মাকরুহ নয় বরং জায়েজ। (মারাকিল ফালাহ ৩৭২-৩৭৩)

বমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে ভেবে রোজা ভেঙে ফেললে কাজা করতে হবে। (আদ্দুররুল মুখতার ২/৪০১)

অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। হাদিস শরীফে আছে, অনিচ্ছাকৃতভাবে কোনও ব্যক্তির বমি হলে তার রোজা কাজা করতে হবে না। (তিরমিজি শরীফ ১/১৫৩,হাদিস ৭২০)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর