,

ঢাকায় প্রিয়াঙ্কার সংবাদ সম্মেলন আজ

news-image

নিউজ ডেস্ক : চারদিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে তার এই সফর।

গত সোমবার সকালে ঢাকায় আসেন প্রিয়াঙ্কা। এদিন দুপুরেই কক্সবাজার যান তিনি। এরপর থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও শিশুদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন প্রিয়াঙ্কা।

জানা গেছে, রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবেন প্রিয়াঙ্কা। এই সংবাদ সম্মেলনে কেবল আমন্ত্রিত সাংবাদিকেরা অংশ নিতে পারবেন।

এদিকে কক্সবাজারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিরাপত্তার স্বার্থে তার সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং সেটা গোপন রাখছেন ইউনিসেফের স্থানীয় কর্মকর্তারা।

মঙ্গলবার দিনভর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করার পথ পরিদর্শন করেন এই তারকা। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, শিশুদের সঙ্গে লুডু খেলায় মেতেছেন এই নায়িকা। শিশুরাও তাকে পেয়ে দারুণ আনন্দিত। এছাড়া বুধবার সকালে নাফ নদীর তীরে যান প্রিয়াঙ্কা। রোহিঙ্গারা কোনো পথে ও কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, সেটি দেখার জন্যই ইউনিসেফ টিমের সঙ্গে সেখানে যান তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘এ ভোগান্তি অনেক রোহিঙ্গা শিশুকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। সবাই সাহায্য করলে হয়তো এ শিশুদের ভবিষ্যৎ সুন্দর হতে পারে। এখন তাদের জীবন একেবারেই বর্ণহীন। এবিশ্বকে তাদের ব্যাপারে ভাবতে হবে। আমাদেরও তাদের কথা ভাবতে হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর