,

ওসমানী বিমানবন্দরে ২ কোটি বৈদেশিক মুদ্রাসহ দুবাই যাত্রী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বৈদেশিক মুদ্রার বড় একটি চালান আটক হয়েছে। এবারের চালানে ২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা বাংলাদেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুবাই যাত্রী মিসবাহ উদ্দিনকে (৫২) আটক করা হয়েছে। তার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়।
বিমানবন্দর সূত্র জানায়, প্রথমে সিভিল এভিয়েশন বৈদেশিক মুদ্রার এ চালান আটক করে। পরে অর্থসহ ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বেলা সাড়ে ৩টার দিকে ফ্লাই দুবাইয়ের বিমান ছেড়ে যাওয়ার আগে যাত্রীদের লাগেজ স্ক্যান হচ্ছিল। ওই সময় মিসবাহ উদ্দিনের সঙ্গে থাকা লাগেজে সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের মুদ্রা পাওয়া যায়। যার মূল্যমান দুই কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা।

সিভিল এভিয়েশন কর্মকর্তারা জানান, গত এক বছরে মিসবাহ উদ্দিন ওসমানী বিমানবন্দর দিয়ে ১২ বার দুবাই যান।
প্রসঙ্গত, এর আগে গত ১১ এপ্রিল ওসমানী বিমানবন্দর থেকে এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকার বাংলাদেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর