,

তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত ১০৪ জনের যাবজ্জীবন

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কে ১০৪ জন সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরুদ্ধে ২০১৬ সালের ১৫ জুলাই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের এই শাস্তি দেয়া হয়।

জানা গেছে, ইজমিরের একটি আদালতে এরদোগানের বিরুদ্ধে ওই অভ্যুত্থানে জড়িত ২০৮ সাবেক সেনা সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এরমধ্যে ১০৪ সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে সহায়তার অভিযোগে ২১ জনের ২০ বছরের এবং একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার কারণে ৩১ জনের ৭ এবং ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর পরই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তুরস্কের সরকার। এ সময় দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে এবং আরো প্রায় ৫০ হাজার মানুষকে আটক করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাইয়ের ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কমপক্ষে ২৬০ জন নিহত এবং আরও ২ হাজার ২ শ মানুষ আহত হয়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর