,

কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধর

news-image

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক সোহেল হোসেনকে মারধর করেছে দুবৃত্তরা।

আহত সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বর্তমানে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একই বিভাগে অধ্যয়নরত সোহেলের বন্ধু মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুজন পরীক্ষা শেষ করে বের হচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ের গেটে আসলে দশ বারোজনের একটি দল কথা বলার জন্য সোহেলকে ছাত্র শিক্ষক কেন্দ্রের পাশে নিয়ে যায়। সোহেল প্রথমে যেতে চাইছিলো না। পরে তারা জোর করে নিয়ে যায়। একপর্যায়ে বেধড়ক মারধর করে।’

তিনি আরও বলেন, ‘পিঠের ক্ষত দেখে মনে হচ্ছে তাকে রড ও লাঠি ব্যবহার করে মারা হয়েছে। ঠোঁটে দুটি সেলাই লেগেছে।’

এ বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সোহগ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। সোহেল শুরু থেকে আন্দোলনের সাথে ছিল। আমদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কয়েকজন তাকে দেখতে গিয়েছে। কমিটির পক্ষ থেকে আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর