,

কেরাভার আদলে কেরানীগঞ্জ গড়ে তোলার উদ্যোগ

news-image

ইউরোপীয় দেশ ফিনল্যান্ডের গোছানো শহর কেরাভার আদলে কেরানীগঞ্জকে গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। কেরাভার সিটি ম্যানেজমেন্টের ধারনাগুলোই এখানে প্রয়োগ করে পরিকল্পিত নগরায়ন করা হবে।

কেরানীগঞ্জের সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আগ্রহে এ নিয়ে বুধবার সেন্টার ফর এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অফিসে বৈঠক হয় কেরাভা সিটি কাউন্সিলর বাংলাদেশী বংশোদ্ভুত শামসুল আলমের সঙ্গে। এ সময়ে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে শামসুল আলম এ প্রতিবেদককে বলেন, আগে থেকেই রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গে যোগাযোগ ছিল। তার স্ত্রী ফিনল্যান্ডের নাগরিক। তার মধ্যস্থতায়ই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ বিষয়ে খুবই আগ্রহী। তিনি আমাদের নগর ব্যবস্থাপনার ধারনাগুলো কেরানীগঞ্জ গড়ার ক্ষেত্রে প্রয়োগ করতে আগ্রহী। কেরাভা সিটি কাউন্সিলের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত: শামসুল আলম বাংলাদেশি অভিবাসী প্রার্থী হিসেবে নির্বাচন করে কেরাভা সিটি কাউন্সিলে বিজয়ী হন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে তার পৈতৃক বাড়ি। আইনের ডিগ্রিধারী শামসুল আলম রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নে কাজ করে আসছেন। তিনি জানান, শুধুমাত্র কেরানীগঞ্জই নয়, দেশের যে কোনো উন্নয়নে অংশীদার হতে তিনি সব সময় সচেষ্ট থাকবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর