,

হিন্দুদের ওপর গণহত্যা চালিয়েছে আরসা: অ্যামনেস্টি

news-image

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠি ‘আরকান স্যালভেশন আর্মি’ আরসা গত আগস্টে হিন্দুদের ওপর গণহত্যা চালিয়েছে। অ্যামনেস্টি বলছে, আরসা হিন্দুদের ওপর আক্রমণের সময় শিশুদেরকেও রেহাই দেয়নি।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, আরসা রাখাইনে একটি অথবা দু’টি গণহত্যা চালিয়ে শিশুসহ ৯৯জন হিন্দুকে হত্যা করেছে। তবে আরসা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে অ্যামনেস্টি বলেছে, গত অগাস্টে বার্মিজ বাহিনীর বিরুদ্ধে আরসা’র বিদ্রোহের প্রথম দিনেই হিন্দুদের হত্যার এই ঘটনা ঘটে। বার্মিজ বাহিনীর বিরুদ্ধেও রোহিঙ্গাদের উপর নির্যাতন এবং গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের উপর মিয়ানমার নিরাপত্তা বাহিনী যেমন মানবতাবিরোধী অপরাধ করেছে, আরসার বর্বরতাও তার থেকে কম কিছু নয়।

অ্যামনেস্টি বলেছে, বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের সাথে কথা বলে এবং রাখাইন থেকে তারা আরসা’র হাতে হিন্দুদের নির্বিচারে হত্যার তথ্য প্রমাণ পেয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬শে অগাস্ট সকালে আরসা সদস্যরা রাখাইনের মংডু’র উত্তরাঞ্চলের আহ নুক খা মং সেইক গ্রামে হিন্দুদের উপর আক্রমণ চালায়। কালো পোশাকের সশস্ত্র লোকজনের সাথে স্থানীয় সাধারণ রোহিঙ্গারা মিলে গ্রামটিতে হিন্দু নারী, পুরুষ এবং শিশুদের ঘিরে ফেলে নির্যাতন চালায়। তারা এই গ্রাম থেকে ৫৩ জন হিন্দুকে ধরে অন্য জায়গায় নিয়ে হত্যা করে।

অ্যামনেস্টির প্রতিবেদনে আরেকটি ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, আরসা সদস্যরা শিশুসহ আটজন হিন্দু নারীকে তুলে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের চাপ দিয়েছিল। একপর্যায়ে ঐ হিন্দু নারীরা তাদের শিশুদের নিয়ে আরসা সদস্যদের সাথে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। অবশ্য পরে তারা আবার মিয়ানমারে ফিরে যায়। যে গ্রামে আরসা সদস্যরা হিন্দুদের উপর নির্যাতন গণহত্যা চালিয়েছে, সেই গ্রামের একজন নারী অ্যামনেস্টিকে বলেছেন, ‘হামলাকারিদের হাতে ছুরি এবং লোহা রড ছিল। তারা আমাদের হাত চোঁখ বেঁধে রাখতো। আরসার হাতে থেকে বেঁচে ফেরা হিন্দু নারীদের কয়েকজন তাদের আতœীয় স্বজনকে মেরে ফেলতে দেখেছেন।’ বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর