,

পাকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন: যোগ দিয়েছে ভারতও

news-image

সাংহাই সহযোগিতা সংস্থার উদ্যোগে পাকিস্তানে সন্ত্রাসবাদ-বিরোধী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে বুধবার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সম্মেলন তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে। সম্মেলনে এসসিও সদস্যভুক্ত দেশগুলোসহ ভারতও তার প্রতিনিধি দল পাঠিয়েছে। খবর: পিটিভি

এ সম্মেলনে ভারতের প্রতিনিধেদলের যোগ দেয়ার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভারতের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

বুধবার শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের হুমকির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ। সান্ত্রাসবাদীদের হামলায় হাজার হাজার প্রাণ হারিয়েছে পাকিস্তান। ১ শ’ বিলিয়নেরও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সেইসঙ্গে পাকিস্তান সন্ত্রাসবাদ নির্মূলের জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সহায়তা করতেও প্রস্তুত রয়েছে।

এর আগেও পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলেও ভারত তাতে যোগ দেয়নি। ফলে সার্কের সম্মেলন স্থগিত অবস্থায় রয়েছে এবং সংস্থাটি এখন কার্যত অচল। এছাড়া, দীর্ঘদিন ধরে সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব নিয়ে দু দেশের মধ্যে টানাপড়েন রয়েছে।

পাকিস্তান ২০১৭ সালের জুন মাসে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছে এবং এই প্রথম দেশটি এ ধরনের কোনো সম্মেলন আয়োজন করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর