,

গাজায় নোঙর করা ফিলিস্তিনি নৌকায় ইসরায়েলের বিমান হামলা

news-image

গাজায় নোঙর করে রাখা দু’টি নৌকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এ হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাসের নৌ-বাহিনীর একটি সামরিক লক্ষ্যে বিমান হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ফিলিস্তিনিদের ‘ভূমি দিবস’ হিসেবে পালন কর্মসূচির শেষ দুইদিনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে ৬২ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয় আরো ২৭শ’ ফিলিস্তিনি। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গাজার বাসিন্দারা জানান, বুধবারের বিমান হামলার পর নৌকা দু’টিতে আগুন ধরে যায়। নৌকা দু’টি একটি নৌবহরের সঙ্গে গাজায় পৌঁছানোর জন্য রাখা হয়েছিল। ইসরায়েল গাজার ওপর নৌ-অবরোধও আরোপ করে রেখেছে। তারা সেখানে অন্যকোনও নৌকাকেও যেতে বাধা দিয়ে আসছে। হারেৎজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর