,

ব্রিটেনের পার্লামেন্টে জাকারবার্গ!

news-image

মার্ক জ়াকারবার্গ মার্কিন কংগ্রেসের মুখোমুখি হয়েছেন। তিনি ব্রিটেনের জেরা এড়িয়ে গিয়েছিলেন সংস্থার এক প্রতিনিধিকে পাঠিয়ে। কিন্তু ফেসবুকের সিইও মার্ক জ়াকারবার্গ মঙ্গলবার রাতে ফের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ইউরোপে।

ইউরোপীয় পার্লামেন্টের দাবি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক এবং নাগরিক অধিকার কর্মীদের প্রতিনিধিদের মুখোমুখি হবেন জ়াকারবার্গ। গোটা পর্বটি সরাসরি সম্প্রচারিত হবে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে।

ব্রিটেনের কেমব্রিজ অ্যানালিটিকা গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ ভাবে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে রাজনৈতিক প্রচারের কাজে লাগানোর যে অভিযোগ উঠেছে, কেমব্রিজ অ্যানালিটিকা এবং ফেসবুক, উভয়েই তা মেনে নিয়েছে। ক্ষতিগ্রস্ত ৮ কোটি ৭০ লক্ষ ফেসবুক ইউজ়ার-এর মধ্যে ২৭ লক্ষ ইউজ়ার ইউরোপের।

ফলে তাঁদের কাছে জবাবদিহির দায় রয়েছে জ়াকারবার্গের। ইউরোপীয় ইউনিয়ন এখন তথ্য সুরক্ষায় নতুন আইন আনছে। তিন দিন পরই ওই আইন চালু হবে। সেখানে তথ্য সুরক্ষা লঙ্ঘিত হলে এখন থেকে অভিযুক্ত সংস্থাকে তার বার্ষিক আয়ের ৪ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে। এই পরিস্থিতিতে ‌জ়াকারবার্গ তাঁর ক্ষমা প্রার্থনার বক্তৃতায় ইউরোপের তথ্য সুরক্ষার নজরদারিতে ১০ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের তরফ থেকে বাছাই ৫০টি প্রশ্ন ইউরোপীয় পার্লামেন্টকে পাঠানো হয়েছে। সেগুলোও এ বার জ়াকারবার্গকে জিজ্ঞাসা করা হতে পারে। তিনি ইতিমধ্যেই বেলজিয়ামের ব্রাসেলস-এ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদর শহরে পৌঁছেছেন। সূত্র: টাইম অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর