,

সর্বোচ্চ নিরাপত্তা চাদুরে ডাকা থাকবে রাশিয়া বিশ্বকাপ

news-image

রাশিয়া বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। খুব শীঘ্রই শুরু হবে ৩২ টি দেশের নিজেদের সেরা প্রমাণের যুদ্ধ। স্বাভাবিকভাবেই স্টেডিয়ামে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৎপর কতৃপক্ষ। তবে বাড়তি উদ্বেগের কারণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন থেকে একের পর এক আসছে হুমকি। সেসব হুমকির বিপক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপের স্টেডিয়ামে কিছু জিনিস বহন করা নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ।

নিষিদ্ধ ঘোষিত এসব বস্তুর মধ্যে রয়েছে যেকোনো ধরনের জন্তু, সেলফি স্টিক, স্কেটবোর্ড, স্কুটার, বিয়ার, খাবার, ছুড়ি, বন্দুক, স্প্রে, ছাতা ও ক্যান। এসব জিনিস দিয়ে স্টেডিয়ামে আগত অন্যান্য দর্শকদের ক্ষতি করা সম্ভব উল্লেখ করে নিষিদ্ধ করে আয়োজকেরা। আগত দর্শনার্থীদের জন্য স্টেডিয়ামে ঢোকার মুখেই বডি স্ক্যানার এবং এক্স-রে মেশিন থাকবে। অনাকাক্সিক্ষত ও অপ্রীতিকর কিছু হলেই সাথে সাথে আয়োজক কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

এবারের রাশিয়া বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যতম মুখ্য কর্তা দানিল তিমিন বলেন, ‘ স্টেডিয়ামে আগত অতিথিরা ব্যাগ আনতেই পারে। তবে সেটি যাতে ছোট হাত ব্যাগের চেয়ে বড় না হয়। কারণ বড়সড় কোনো ব্যাগ বা অনাকাক্সিক্ষত কোনো বস্তু নিয়ে আপনি মাঠে প্রবেশ করতে পারবেন না। একান্তই প্রয়োজনীয় কিছু আনতে হলে জিনিসগুলো মাঠের বাইরে কোথাও নিরাপদে রেখে আসতে হবে।’
এই কর্মকর্তা পরামর্শ দেন ম্যাচ শেষে যদি দর্শকদের অন্য শহরে ভ্রমণ করার তাড়া থাকে, তবে জিনিসপত্রগুলো যাতে রেলস্টেশনেই রেখে আসে। কারণ সেখানেই নিরাপদেই থাকবে মূল্যবান এবং প্রয়োজনীয় দ্রব্যাদি।
এছাড়াও যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট, দেহ রক্ষার ভারী সরঞ্জাম, মার্শাল আর্টে ব্যবহৃত যেকোন বস্তু, বন্দুক, ছুড়ি, গ্রেনেড এবং অন্যান্য তেজস্ক্রিয় বস্তুও স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর