,

আল্লাহ মুক্তামনিকে জান্নাতবাসী করুন : মুশফিকুর রহিম

news-image

মুক্তামনি মারা যাওয়ার সংবাদ শুনার পর দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এক এসএমএসে মুশফিক জানান, ওহ নো, আল্লাহ তার আত্মার শান্তি দিন, তাকে জান্নাতবাসী করুন।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এসএমএসে মুক্তামনির মারা যাওয়ার খবর জানানোর পর মুশফিক ফিরতি এসএমএসে এই প্রার্থনা করেন।

অসুস্থ মুক্তামনিকে দেখতে আসার বিষয়ে সামন্তলাল জানান, মুক্তামনি টিভিতে দেখে মুশফিককে চিনলেও মুশফিক তাকে চিনতনা। কিন্তু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খবরের শিরোনাম হওয়ার পর মুশফিকের নজরে পড়ে মুক্তামনি। তখন মুক্তামনির বিষয়ে খোঁজ খবর নেন মুশফিক। পরে গত বছরের ২২ জুলাই হাসপাতালে মুক্তামনিকে দেখতে আসেন মুশফিক।

সেদিন হাসপাতালে দেখতে এসে মুক্তামনির মাথায় হাত রাখেন মুশফিক। মুক্তামনিও তাকে সেভাবেই গ্রহণ করে। সেদিন মুক্তামনি মুশফিককে জানিয়েছিল বাসায় বসে বসেই সে মুশফিক, মাশরাফি, সাকিবকে চেনে। এমনকি সে ক্রিকেট খেলা অনেক পছন্দ করে।

মুক্তামনির এসব কথা শুনে সেদিন মাথায় হাত রেখেছিলেন মুশফিকুর রহিম। বলেছিলেন, তুমি চিন্তা করো না, পুরো দেশবাসী তোমার সঙ্গে আছে। তুমি সুস্থ হয়ে যাবে। জবাবে মুক্তামনি বলেছিল, আপনিও আমার জন্য দোয়া করবেন। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর