,

ইফতারের গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা

news-image

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন : দেরি না করে র্সূযাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা মুস্তাহাব। হাদিস শরীফে আছে, যতদিন দেরি না করে র্সূযাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন কল্যাণের উপর থাকবে। (বুখারী শরীফ ১/২৬৩)

খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার শুরু করা।হাদিস শরীফে আছে, হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্নিত, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা পানি হলো পবিত্র। (তিরমিজি শরীফ ৬৯০;মুসান্নাফে আব্দুর রাযযাক ৭৫৮৬)

হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন,নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা, আর তাও না পেলে এক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। (তিরমিজি শরীফ ৬৯২)

ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই উচিত বেশি বেশি দোয়া করা। হাদিস শরীফে আছে, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। (১) রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া (২) ন্যায়পরায়ণ শাসকের দোয়া (৩) মজলুমের দোয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর