,

তাজিনের মৃত্যুতে ফেসবুক যেন শোকবই

news-image

চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তাজিনের মৃত্যুর খবর প্রকাশের পর শোকের মাতম উঠেছে শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন হয়ে উঠেছে শোকবই। তারকারা লিখছেন তাজিনের জন্য শোক বার্তা।নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘এই মিষ্টি হাসিটা তাজিন আর হাসবে না। ও চলে গেছে আমাদের ছেড়ে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরদিনের জন্য চলে গেছে তাজিন। ভালো থেকো তাজিন।’অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘সব এখন স্মৃতি, এভাবেই হারিয়ে গেলে তাজিন আপু! ভালো থেকো ওপারে।’অভিনেত্রী মোমেনা চৌধুরী লিখেছেন, ‘আমরা তার কাছে থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। যে যায়, সে বেঁচে যায়। হে দয়াময় তাকে কবুল করুন। অনেকদিন একসাথে কাজ করেছি। শেষ দেখা দেখতে যেতে পারলাম না। সবাই দোয়া করুন সবার জন্য।’

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘নেই, শুধু স্মৃতি আছে।’শাহনাজ খুশি লিখেছেন, তাজিন, কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না! এমন করে সব শেষ হয়ে গেলো? এইতো সেদিন, সর্বশেষ বিদেশীপাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো। আমি মনযোগ দিয়ে শুনেছি, তোর সব কথা। মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষ দিনগুলো। যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়। এভাবেই সব উজ্জ্বল তারাগুলো একদিন আলোহীন ফানুস হয়ে মিলিয়ে যাবে দুর আকাশে।’

রিমি করিম লিখেছেন, ‘মানিকগঞ্জে গত ৩০ মার্চ শেষ কাজ করেছি। আর দেখা হলো না আপু তোমার সাথে। তবে একদিন দেখা হবে ওপারে। আপু ভালো থেকো। এভাবেই কি মানুষ চলে যায়! সরি আপু, কতবার ছবিগুলো ট্যাগ করতে বলেছিলে, আমি আপলোড করবো করে আর করা হলো না। মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর