,

আফগানিস্তানে বোমার বিস্ফোরণে নিহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি বোমাবোঝাই কন্টেইনার বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার শহরে নিরাপত্তার বাহিনীর সদস্যরা ওই কন্টেইনার সরানোর সময় সেটির বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। কান্দাহারের মীরওয়েস হাসপাতালের প্রধান নেমাতুল্লাহ বারাক বলেছেন, ১৬ জনকে মৃত এবং ৩৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

তিনি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। কারণ সেখানে ধ্বংসাবশেষের নিচে আরও মানুষ থাকতে পারে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছেন। মুখপাত্র দাউদ বলেন, ওই বিস্ফোরণে আশপাশের অনেক দোকান ও ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ওই বিস্ফোরণে আহত হয়েছেন ২৯ বছর বয়সী আব্দুল সালেহ। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ ছিল ‘শক্তিশালী বজ্রপাতের মতো’। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, আমি অজ্ঞান হয়ে যাই এবং পরে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পাই।

তবে ওই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, বোমাবোঝাই একটি মিনিবাস এই বিস্ফোরণের কারণ। তবে পরে তারা জানায়, একটি মেকানিক কারখানায় বিস্ফোরকবোঝাই দুটি কন্টেইনার এই বিস্ফোরণের কারণ।
এদিকে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর