,

কাতারে রমজানে ছয় ঘণ্টার বেশি কাজ করালে শাস্তি

news-image

পবিত্র রমজান মাসে কাতারের সরকারি প্রতিষ্ঠানগুলোয় প্রতি কার্যদিবসে সকাল নয়টা থেকে দুুপুর দুটা পর্যন্ত কাজের জন্য পাঁচ ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো যেন কর্মীদের দিয়ে রমজান মাসে ছয় ঘন্টার বেশি কাজ না করায়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, যেসব বেসরকারি প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে কর্মী বা শ্রমিকদের দিয়ে ছয় ঘন্টার বেশি কাজ করাবে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা চাইলে এর বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে পারেন। কাতার শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার, ইমেইল অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে মন্ত্রণালয়কে অবহিত করা যাবে।
কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান এই নির্দেশ অম্যন্য করলে কর্মীরা যেন অভিযোগ জানাতে দেরি না করেন, সে ব্যাপারেও তাগিদ দিয়েছে কাতার শ্রম মন্ত্রণালয়। কারণ, এটি কাতারের শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, কর্মীদের অধিকার লঙ্ঘনের যে কোনো বিষয়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মী অভিযোগ করলে অভিযোগকারীর গোপনীয়তা রক্ষা করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সূত্র: গাল্ফ বাংলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর