,

অবশেষে চলেই গেলেন অভিনেত্রী তাজিন

news-image

অবশেষে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করেছেন। যখন তার হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা খুবই মুমূর্ষু ছিল।’

তিনি আরও জানান, সন্ধ্যা পর্যন্ত তাজিন আহমেদের মরদেহ উত্তরার রিজেন্ট হাসপাতালেই রাখা হবে। ইফতারের পর সিদ্ধান্ত নেয়া হবে তার মরদেহ কখন, কোথায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

এরই মধ্যে তাজিনের আত্মীয়দের খবর দেয়া হয়েছে। আর প্রিয় সহকর্মীর মৃত্যুর খবর পেয়েই শিল্পীরা ছুটে আসছেন তাজিনকে দেখতে। এই মুহূর্তে হাসপাতলে নাসিম ছাড়াও তাজিনের পাশে রয়েছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু ও আরও অনেকে।

নাসিম বলেন, ‘তাজিন অনেকদিন ধরেই একা বসবাস করে আসছেন। তার সঙ্গে একজন মেকাপ আর্টিস্ট থাকেন। তিনি তাজিনের দেখাশোনা করতেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এমনটা আগে শুনিনি। হার্ট অ্যাটাকে তার মৃত্যুু একেবারে হতবাক করে দিয়েছে আমাদের। দেশবাসীর কাছে তাজিনের বিদেহি আত্মার জন্য দোয়া চাই।’

প্রসঙ্গত, বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম কামিয়েছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেকদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর