,

ব্রেট লিকে নাচ শেখালেন সোনম-কারিনারা! (ছবিসহ)

news-image

২২ গজে তোলা তার গতির ঝড়ে শিহরিত হয়েছেন অনেকেই। ক্রিকেটকে বিদায় জানানোর পর তার ধারাভাষ্য শুনে মুগ্ধ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এ ছাড়াও তার গলায় শোনা গান ও অভিনীত সিনেমা দেখেও প্রশংসা করেছেন সমর্থকরা।

বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লির কথা। ক্রিকেট ও ক্রিকেটের বাইরে এত পরিচয়ে পরিচিত এই অজি গতি তারকা এবার নাচেও পেলেন তালিম। তাও আবার কারিনা কাপুর-সোনম কাপুর-স্বরা ভাস্কর-শিখা তালসানিয়ার মতো বলিউডের তারকা অভিনেত্রীদের কাছ থেকে।

চার কন্যার গল্প নিয়ে ‘ভিরে ডি ওয়েডিং’ নামক সিনেমাটি মুক্তি পাবে ১ জুন। তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কেন্ট স্টুডিওতে আয়োজিত লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমার চার নায়িকা।

‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমার চার অভিনেত্রী শিখা তালসানিয়া, কারিনা কাপুর, স্বরা ভাস্কর ও সোনম কাপুর। ছবি: সংগৃহীত

‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমার চার অভিনেত্রী শিখা তালসানিয়া, কারিনা কাপুর, স্বরা ভাস্কর ও সোনম কাপুর। ছবি: সংগৃহীত

আইপিএল আড্ডার সঙ্গে ছবির প্রচার করতেই মূলত তাদের উপস্থিত হওয়া। অবশ্য শুধু নায়িকারাই নন, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম কাপুরের সদ্য বিবাহিত স্বামী আনন্দ আহুজাও। আর ক্রিকেটারদের ব্রেট লি ছাড়াও ছিলেন ড্যারেন স্যামি।

ব্রেট লি-স্বরা-শিখাদের নাচ উপভোগ করছেন কারিনা-সোনম-স্যামিরা। ছবি: সংগৃহীত

ব্রেট লি-স্বরা-শিখাদের নাচ উপভোগ করছেন কারিনা-সোনম-স্যামিরা। ছবি: সংগৃহীত

সেখানেই আইপিএল নিয়ে নানা গল্প করার ফাঁকে ফাঁকে আসন্ন সিনেমা নিয়েও আলাপ করেন তারা। এক ফাঁকে ব্রেট লিকে নাচ শেখাতে শুরু করেন স্বরা ও শিখা। মঞ্চে বসে তাদের দিক নির্দেশনা দিতে থাকেন কারিনা ও সোনম। ব্রেট লির নাচ দেখে হেসেই খুন হচ্ছিলেন কারিনা-সোনম-আনন্দ-স্যামিরা।

এক মঞ্চে তারকারা। ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের সঙ্গে ব্রেট লি। ছবি: সংগৃহীত

নাচের ছবি দেখে বোঝা যাচ্ছে, বলিউড মুভ ভালোভাবেই শিখেই নিয়েছেন সাবেক এই অজি গতি তারকা। অবশ্য বলিউডের নায়িকাদের কাছ থেকে নাচের তালিম নেওয়ার সুযোগ থাকলেও সেই নাচ দেখাটাই বেশি উপভোগ করেছেন উইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন স্যামি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর