,

ইরানে বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ আট শতাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অন্তত ১০টি প্রদেশে বিষাক্ত বন্য মাশরুম খেয়ে আট শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

দেশটির বেসরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, এই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের সুস্থ করে তুলতে কার্যকর কোনো চিকিৎসাব্যবস্থা নেই।

বিষক্রিয়ায় আক্রান্ত দুই ব্যক্তির যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। উদ্বেগের বিষয় হলো, বিষাক্ত এই মাশরুম দেখতে ভোজ্য মাশরুমের মতোই।

এই পরিস্থিতিতে জনসাধারণকে খোলা মাশরুম কেনা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। প্যাকেটজাত ও সিলযুক্ত মাশরুম দোকান থেকে কিনতে বলা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানে রাস্তার পাশে মাশরুম বিক্রি হতে দেখা যায়। সাধারণত স্থানীয় বয়স্ক ব্যক্তিরাই কোনটা ভোজ্য মাশরুম নির্ধারণ করে দেন । এটা আসলে ঝুঁকিপূর্ণ।

তাসনিমের খবরে বলা হয়েছে, যে মাশরুমে বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেগুলো ইরানের পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় জন্মে।

বসন্তের বৃষ্টিতে এই মাশরুম ভালো হয়। তবে এবার ভারী বৃষ্টিপাত হওয়ায় অন্য বারের তুলনায় এই মাশরুমের পরিমাণ বেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর