,

মাটিচাপা পড়ার ৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মনজয় পাহাড়ধসে মাটিচাপা পড়া নুরুল হাকিম নামে একজনকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত হন তিনজন। তারা হলেন- সোনা মেহের, মো. আবু ও জসিম উদ্দিন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকাজে যোগ দেন উপজেলা প্রশাসন ও দমকল বাহিনীর সদস্যরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল জানান, পাহাড় কেটে নালা তৈরি করার সময় মাটিচাপা পড়ে পাঁচজন। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। ৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় একজনকে। এর আগে আরও একজনকে উদ্ধার করা হয়। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম জানান, পাহাড়ধসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর