,

বলিউডের সিনেমায় বাংলাদেশের সিমলা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির নায়িকা সিমলা এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউডের সিনেমায়। গত ১৯ মে থেকে ভারতের মুম্বাইয়ে ‘সফর’ নামের এই ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে সিমলার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ও মডেল জস অরোরা।

সেখানে পুরো মাসজুড়ে শুটিংয়ে অংশ নেবেন নায়িকা সিমলা। এই অভিনেত্রী বলেন, ‘এটা আমার জন্য ভীষণ আনন্দের ঘটনা। দেশের বাইরে এসে কাজ করছি। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পীদের জন্য এটি সম্মানের।’

সিনেমাটি নির্মিত হচ্ছে হিন্দি ভাষায়। এই সিনেমায় হিন্দিতে কথা বলার জন্য তিন মাস ধরে হিন্দি ভাষার উপর প্রশিক্ষণ নিয়েছেন সিমলা। ছবিটি পরিচালনা করছেন অর্পণ রায় চৌধুরী।

তিনি ভারতের একজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতের কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে তৈরি হচ্ছে সিমলা অভিনীত সিনেমা ‘সফর’।

বাংলাদেশে ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন সিমলা। এই ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।

এদিকে সিমলা অভিনীত ‘নাইওর’ এবং ‘প্রেম কাহন’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শুরুতে ‘নিষিদ্ধ প্রেমের গল্প নামে শুটিং শুরু হলেও পরে নাম পরিবর্তন করে ‘প্রেম কাহন’ ছবিটি রাখা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর