,

সেহরিতে মুগডালে গরুর মাংস

news-image

অনলাইন ডেস্ক : প্রতিদিন সেহরিতে একই খাবার খেতে একটু একঘেয়েই হয়তো লাগে। তাই সেহরিতে চাই নতুন কিছু। গরুর মাংস আমরা কমবেশি সবাই পছন্দ করি। আবার তার সঙ্গে যদি মুগডাল হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো, ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করবেন মুগডালে গরুর মাংস।

উপকরণ : গরুর মাংস এক কেজি, মুগডাল ২৫০ গ্রাম (দু-তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে), পেঁয়াজ কুচি ১/২ কাপ, হলুদ গুঁড়া দেড় চামচ, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ।

ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, জিরা গুঁড়া এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, কাঁচামরিচ সাত/আটটি, এলাচ চারটি, দারুচিনি দু-তিনটি, তেজপাতা দু-তিনটি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি:

প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নিন। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকুন।

এরপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। এখন গরুর মাংস দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ১২-১৫ মিনিট মাংস ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে নেড়েচেড়ে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

এরপর মুগডাল দিয়ে দিতে হবে। মাংস ও মুগডাল ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শুধু মাংস নয়, যেকোনো তরকারি ভালো করে কষালে স্বাদ বেশি হয়। তো, হয়ে গেল মুগডাল দিয়ে গরুর মাংসের রেসিপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী