,

ইফতারে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে শিশুর ছবি

news-image

নিজস্ব প্রতিবদক : যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, শিশু ও আলেমদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার। সরকারপ্রধান দেখে শিশুরা বায়না ধরল ছবি তোলার। কাছে ডাকলেন বঙ্গবন্ধু কন্যা। আর একটি ছোট্ট ছেলেটি জড়িয়ে ধরল তাকে। তখনই ক্যামেরায় পড়ল ক্লিক।

স্বজনহারা ছেলেটির মায়াভরা চোখ-মুখে সুখের আবেশ। প্রধানমন্ত্রীও তাকে সুযোগ করে দিয়েছেন ভালোবাসা, স্নেহ নেয়ার।

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। সবুজ লনে টানানো অস্থায়ী প্যান্ডেল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

এ সময় রাজধানীর তেজগাঁওয়ে এতিম শিশুদের সরকারি আবাসস্থল শিশু পরিবারের শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে।

অনেকে শেখ হাসিনার সঙ্গে ছবি তোলার বায়না ধরে। তাদেরকে নিরাশ করেননি প্রধানমন্ত্রী। তিনিও হাসিমুখ তাদের সঙ্গে ছবি তুলেন।

সবার সঙ্গে কুশল বিনিময় শেষে ইফতার মাহফিলের মঞ্চে বসেন প্রধানমন্ত্রী। এ সময় তার ডান ও বাম পাশে তিনজন এতিম শিশু বসে ইফতার করে।

ইফতার শুরু হল পাশে বসা শিশুদর খাবার খেতে সহযোগিতাও করেন প্রধানমন্ত্রী।

প্রতি বছরই রোজায় প্রথম আনুষ্ঠানিক ইফতারটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেমদের সম্মানে আয়োজন করে থাকেন শেখ হাসিনা। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণি পেশার মানুষদের সন্মানে ইফতারের আয়োজন হয়ে থাকে গণভবনে।

ইফতারে অন্যান্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম ফরিদউদ্দীন মাসউদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামরা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত সরকারি বিভিন্ন এতিমখানার শিশু ও প্রতিবন্ধীরা অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর