,

ঈদে মুক্তি পাচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান-বুবলি জুটির চলচ্চিত্র ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, “ঈদে মুক্তির যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।”

এর আগে রোববার ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার।

ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। তিনি বলেন, “আমার বিশ্বাস, দুই অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।”

এর আগে ২৩ মার্চ ছবিটি মুক্তির কথা ছিল। নির্ধারিত সময়ে দৃশ্যধারণ শেষ না হওয়ায় পেছানো হয়েছে মুক্তির তারিখ।

গত বছরের অক্টোবরে ছবিটির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। পর্যায়ক্রমে ময়মনসিংহ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশন শ্যুটিং হয়েছে।

শাকিব-বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াতসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর