,

আইপিএলের সমাপনী অনুষ্ঠানে সালমান-জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ ( আইপিএল)আইপিএলের জমজমাট আসর শেষের পথে। ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ মে। আর সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলিউড তারকা সালমান খান। তার সঙ্গে থাকবেন রেস ৩ ছবিতে সালমানের কো-আর্টিষ্ট জ্যাকুলিন ফার্নান্দেজ।

বলিউডের একটি সূত্র জানিয়েছে,সালমান খান ও জ্যাকুলিন অনুষ্ঠানের একটি সেগমেন্টে শুধু ক্রিকেট নিয়েই কথা বলবেন। সালমান খান ক্রিকেটের প্রতি তার অনুভূতির কথা জানাবেন। সেই সঙ্গে তার ফার্মহাউসে প্রায়ই কীভাবে ক্রিকেট খেলেন সেই গল্পও বলবেন দর্শকদের। সালমান খান ওই অনুষ্ঠানে ক্রিকেটে তার প্রিয় খেলোয়াড় এবং দলের কথাও উল্লেখ করবেন। মোট কথা, পুরো সেগমেন্টটাই থাকবেই ক্রিকেট নিয়ে। এরপর সালমান ও জ্যাকুলিন ‘রেস ৩’ সিনেমার ‘হিরিয়ে’ গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন।

স্টার ইন্ডিয়া চ্যানেল আইপিএল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আটটি ভাষায় অন্তত ১৭ টি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

ফাইনাল ম্যাচটি শুরুর আগে বলিউড অভিনেতা রণবীর কাপুরের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও ওই অনুষ্ঠানে কারিনা কাপুর খান ও সোনম কাপুর পারফর্ম করবেন।সূত্র : পিঙ্কভিলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর