,

মুম্বাইয়ের হারে খুশি প্রীতি

news-image

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে একাবারও শিরোপা জেতা হয়নি প্রীতি জিনতার পাঞ্জাবের। দলের সেরা সাফল্য ২০১৪ সালের রানার্স আপ। এছাড়া আইপিএলের প্রথম মৌসুমে সেমিফাইনাল খেলেছিল দলটি। আর তাই বলতে গেলে হারানোর কিছু ছিল না পাঞ্জাবের।

কিন্তু মুম্বাইতো আইপিএলের সেরা দল। সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন তারা। গত আসরেও শিরোপা ঘরে উঠেছে তাদের। সেজন্যই হয়তো নিজের দল পাঞ্জাবের হারের চেয়ে মুম্বাইয়ের হারে বেশি খুশি হয়েছেন প্রীতি জিনতা।

রোববার ধোনীর দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঁচ উইকেট হেরেছে প্রীতি জিনতার দল। তার দল হেরে যাওয়াতে মন খারাপ হওয়ার কথা প্রীতির। কিন্তু ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাতে প্রীতির মুখ নাড়ানো দেখে মনে হয়েছে প্রীতি বলেছেন, মুম্বাই ফাইনালে উঠতে না পারায় তিনি খুব খুশি। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।

কিন্তু মুম্বাই প্লে অফে খেলতে না পারায় প্রীতি কেন খুশি হবেন! কারণ প্রীতির দল পাঞ্জাব গ্রুপ পর্বে মুম্বাইয়ের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছ। আর সেজন্য পাঞ্জাব প্লে অফে যেতে পারেনি বলে মনে করতে পারেন প্রীতি। সেজন্য মুম্বাই বিদায় নেওয়ায় হয়তো খুশি প্রীতি। নিজেদের ছিটকে যাওয়ার শোক বলিউড অভিনেত্রী হয়তো মুম্বাইয়ের বিদায়ের খুশি দিয়ে ভুলতে চাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর