,

পতাকার বদলে চাটাই মুড়িয়ে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার, নিন্দার ঝড়

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৮ মে রাতে মারা যান। একাত্তরের রণাঙ্গণে দাপিয়ে বেড়ানো জাতির এই বীর সন্তানের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে সহযোদ্ধাসহ পাবনায়। কিন্তু তাঁর শেষ শ্রদ্ধার দৃশ্য দেখে যেন আরও বেশি ক্ষোভ ও দুঃখে মুষড়ে পড়েন জানাজায় উপস্থিত মুসল্লিরা। কারণ সেই মুক্তিয্দ্ধোর ভাগ্যে গার্ড অব অনার দেওয়ার সময় জাতীয় পতাকাও জুটে নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় নিন্দার ঝড় ওঠে। ফেসবুকে চাটাই মুড়ি দেওয়া অবস্থায় গার্ড অব অনারের ছবি ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সমালোচনা চলতে থাকে।

জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে সেদিন যে বীর যোদ্ধা হানাদার বাহিনীর কাছ থেকে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন, বিদায় বেলায় সেই লাল সবুজ পতাকার সম্মান জোটেনি তাঁর ভাগ্যে। পতাকার বদলে চাটাই মুড়িয়ে গার্ড অব অনার দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮মে রাতে তাহেজ উদ্দিন সরকার মারা গেলেন। তাঁকে দাফনের উদ্যোগ নেওয়া হয় ১৯ মে। নিয়ম অনুযায়ী একজন মুক্তিযোদ্ধাকে শেষ বিদায়ে গার্ড অব অনার জানানো হয় তাঁর কফিনের উপর জাতীয় পতাকা মুড়িয়ে দিয়ে। কিন্তু এটাই সত্য যে এই মুক্তিযোদ্ধাকে পতাকার বদলে চাটাই মুড়ি দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধার পরিবার, সহযোদ্ধা, এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

মোহাম্মদ জুয়েল রানা নামের একজন ফেসবুকে আক্ষেপ করে লিখেছেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে বেড়া থানা, উপজেলা প্রশাসনের কাছে কী একটা জাতীয় পতাকাও ছিলো না? বিষয়টি নিয়ে তদন্তের দাবি করছি। ক্ষমাহীন আচরণের বিচার চাই। যাতে অদূর ভবিষ্যতে কেউ আর এই ধরনের সাহস করার মানুষিক শক্তিই না পায়।

এ ব্যাপারে শোক কাতর পরিবারের সদস্যরা এই মুহুর্তে এমন একটি স্পর্শকাতর বিষেয় নিয়ে কথা বলতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর