,

আরেকটি বড় অনুষ্ঠানে অনুপস্থিত সৌদি যুবরাজ মোহাম্মদ, সন্দেহ বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজপ্রাসাদে ‘অভ্যুত্থান চেষ্টায় গোলাগুলি’র পর এক মাস পার হয়ে গেল। এখনো জনসম্মুখে দেখা মেলেনি সৌদি আরবের রাজ সিংহাসনের উত্তরাধিকারি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। গত ২১ এপ্রিল থেকে আজ ২১ মে। এত দীর্ঘ সময় তাকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথির সাথে সাক্ষাত করতে দেখা যায়নি।

ফলে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে- যে ব্যক্তিকে নিয়ে নিয়মিত মিডিয়ায় খবর হতো, তার নানা পদক্ষেপ বা বক্তব্য নিয়মিত সংবাদমাধ্যমে আসতো- তার হঠাৎ এমন উধাও হয়ে যাওয়া কেন?

২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের একটি ঘটনা এই প্রশ্নকে সন্দেহের পর্যায়ে নিয়ে গেছে। ওই দিন প্রাসাদের কাছে ব্যাপক গোলাগুলির খবর আসে গণমাধ্যমে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি সামরিক যান থেকে মুহুর্মূহু গোলা ছোঁড়া হচ্ছে।

পরে অবশ্য রাজপরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রাসাদের কাছাকাছি নাকি একটি ‘খেলনা ড্রোন’ চলে এসেছিল। সেটিকে ‘সত্যিকারের ড্রোন’ মনে করে গোলা ছুঁড়েন নিরাপত্তাকর্মীরা।

এত বড় ঘটনাকে ‘খেলনা ড্রোন কাছে চলে আসা’ বলে হালকা হিসেবে উপস্থাপনে বিষয়টিকে তখন অনেকে সন্দেহের চোখে দেখেছিলেন। এ ঘটনার পর থেকে যখন কাকতালীয়ভাবে যুবরাজকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না- তখন সেই সন্দেহ আরো ডালপালা ছড়াতে শুরু করে।

এর মধ্যে সৌদি আরবের ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে গণ্য হওয়া ইরানের বেশ কয়েকটি গণমাধ্যম অনির্ভরযোগ্য সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করে- ২১ এপ্রিলের ঘটনায় বিন সালমান নিহত হয়ে থাকতে পারেন। অথবা অন্তত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

ইরানের রক্ষণশীল পত্রিকা বলে পরিচিত কায়হান আরও ‘স্পষ্টভাবে’ জানায় যে, ওই রাতে রাজপ্রাসাদে গুলি ও বিস্ফোরণের সময় বিন সালমানের গায়ে দুটি বুলেট বিদ্ধ হয়। তারপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।’

সৌদি আরবের নাম উল্লেখ না করে কায়হান ‘একটি আরব দেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো গোপন নথি’র বরাতে এসব তথ্য প্রকাশ করেছে।

ইরানি আরেকটি সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, সেই রাতের পর সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে বিন সালমানের নতুন কোনও ছবি বা ভিডিও প্রকাশ হয়নি। এমনকি এপ্রিলের শেষ দিকে সদ্যনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার অভিষেক বিদেশ সফরে সৌদি গেলেও কোনো ক্যামেরার ফুটেজে দেখা যায়নি ‘ভবিষ্যৎ বাদশাহ’র চেহারা।

সর্বশেষ গতকাল রবিবার ইরানের ফার্স নিউজ জানিয়েছে, মালিক (রাজা) আব্দুল আজিজ অফিসার একাডেমি নামে সৌদি আরবের একটি সামরিক একাডেমির এক অনুষ্ঠানে যোগ দেননি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী বিন সালমান। অথচ আগের বছরগুলোতে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী যোগ দিয়েছেন।

বিন সালমানের পরিবর্তে রবিবারের অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন রিয়াদের গভর্নর ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ। এই ঘটনাটি সৌদির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটির শারিরীক অবস্থা নিয়ে সন্দেহ আরো ঘনীভূত করেছে।

সূত্র: ইরান ফ্রন্ট পেজ নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর