,

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন অন্য দেশের জন্য অনুসরণীয়: মুহিত

news-image

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন যেকোনো দেশের জন্যই অনুসরণীয়। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিস অনেক দিন ধরেই সরকারের সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আসন্ন বাজেটে তথ্যপ্রযুক্তি খাতবান্ধব সিদ্ধান্তই নেওয়া হবে।’

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসিস কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সামনে রেখে সফটওয়্যার ও আইটি-সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যমান কর, মূসক, শুল্ক এবং আইটি কোম্পানিগুলোর জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতি সনদ ইস্যুকরণ, ইইএফ অবিলম্বে চালুকরণসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পাশাপাশি, স্থানীয় সফটওয়্যার ও আইটি প্রতিষ্ঠানগুলো যাতে দেশের সব ক্ষেত্রে স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার ব্যবহার করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা সৃষ্টির ব্যাপারে আলোচনা হয়েছে।

বেসিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে আরও বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অভিভাবক সংস্থা হিসেবে বেসিস ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করবে। বৈঠকে অর্থমন্ত্রী বেসিসের দেওয়া সব প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত স্থানীয় প্রতিষ্ঠানের অগ্রাধিকার আসন্ন বাজেটে যাতে প্রতিফলিত হয়, সে জন্য যৌক্তিক কিছু দাবি তাঁরা তুলে ধরেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বসহকারে আমাদের প্রস্তাবগুলো শুনেছেন। আশা করি, আসন্ন বাজেটে আমরা এর প্রতিফলন দেখতে পাব।’

বৈঠকে বেসিসের সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম এবং পরিচালক দিদারুল আলম সানি উপস্থিত ছিলেন। বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর