,

থাই প্রকল্প পরিদর্শনে আসছেন রাজকুমারী মহাচক্রী

news-image
 বাংলাদেশে থাইল্যান্ডের রাজ পরিবারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনে আসছেন দেশটির রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। তিন দিনের ঢাকা সফরে আগামী সোমবার তিনি আসছেন বলে আশা করা হচ্ছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশটির রাজকুমারী মহাচক্রী সিরিনধরন এ সফরে হাই প্রোফাইল বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ  সফরে এসেছিলেন রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। সে সময় তিনি ঢাকার বাইরেও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি ঢাকার বাইরেও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর