,

পণ্য পরিবহণে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের

news-image

দেশের রেলওয়ে খাতের বিপুল সম্ভাবনার দিকটি উল্লেখ করে এ খাতের উন্নয়নের ওপর বিশেষ তাগিদ দিয়েছে এফবিসিসিআই। দেশের চলমান ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের প্রেক্ষিতে পরিবহণ খাতের গুরুত্ব বেড়ে যাওয়ায় রেলখাতের দক্ষতা আরও বৃদ্ধি এবং পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।

সোমবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব রেলওয়েজ এর এক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম তার বক্তব্যে বলেন, দেশের বিপুল উন্নয়ন কর্মযজ্ঞের সাথে তাল মেলাতে রেলওয়ে খাতে পরিবহণ কোচের সংখ্যা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যে রাজধানীর কমলাপুরে অবস্থিত ইনল্যান্ড কনটেইনার ডিপো’র (আইসিডি) কার্যক্রম বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় আলোচকরা চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহণের গুরুত্ব অনুধাবন করে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং প্রতি ট্রেনে পণ্য পরিবহণের জন্য অতিরিক্ত কম্পার্টমেন্ট সংযোজনের দাবি জানান। চট্টগ্রাম, মংলা ও বেনাপোল বন্দরের গুরুত্ব অনুযায়ী সংযোগকারী রেললাইন এবং রেলসেবা উন্নয়নের ওপরও তারা গুরুত্ব দেন। এছাড়াও ব্যবসায়ী নেতরা ঢাকা-চট্টগ্রাম রেল রুটে বুলেট ট্রেন চালুর সরকারি সিদ্ধান্তের প্রতি একাত্মতা জানান।

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সরওয়ার ওয়াদুদ চৌধুরী সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল করিম রেজনু ও হাফেজ হারুণ অর রশিদ আলেচনায় অংশ নেন। এছাড়াও কমিটির কো-চেয়ারম্যান মো: ফিরোজ আলম সুমন ও মি. বিপ্লব চাঁদ দুগার এবং বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যরাও আলোচনায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর