,

ছাত্র, বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্যে ১০ বছরের আবাসিক ভিসা দিচ্ছে আমিরাত

news-image

আমিরাতের মন্ত্রিপরিষদ কৃতি ছাত্র, বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্যে ১০ বছরের আবাসিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। এ ভিসা সুবিধা নিয়ে আমিরাতে যে কেউ ১’শ ভাগ বিনিয়োগের সুযোগ নিতে পারবেন। এ প্রসঙ্গে শেক মোহাম্মদ বিন রাশিদ বলেছেন, আমিরাতের খোলামেলা পরিবেশ, সহিষ্ণু মূল্যবোধ, অবকাঠামো ও উদার আইন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যতিক্রমী প্রতিভাকে আকর্ষণ করবে। মানুষের স্বপ্নকে প্রতিষ্ঠান এক অনাবিল আবাসভূমি হিসেবে আমিরাত তাদের কাছে বিবেচিত হবে।

একই সঙ্গে দুবাইয়ের শাসক আমিরাতে বিনিয়োগকারীদের ছেলেমেয়ের জন্যে গ্রাজুয়েট পর্যন্ত পড়াশুনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাতারের সরকারি বার্তা সংস্থা ওয়াম বলছে, দেশটির জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এধরনের ভিসা সুবিধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমিরাতে কোনো প্রতিষ্ঠানের বিদেশি মালিকানার ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে। দেশটির সরকারের তরফ থেকে আমিরাতকে ‘গ্লোবাল ইনকিউবেটর ’ হিসেবে পরিচয় দেয়া হয়েছে। আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর