,

ঢাবিতে ৪১ দিনের ছুটি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী রোববার থেকে ৪১ দিনের ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন ছুটি, জুমাত-উল-বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৪১ দিনের ছুটি ভোগ করতে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শ্রেণি কার্যক্রম বন্ধ নিয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে আগামী ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। বিডিনিউজ

২৯ জুন শুক্রবার ও ৩০ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১ জুলাই রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীদের জন্য এই ছুটি লম্বা হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটি পাচ্ছেন মাত্র আট দিন।

অফিস বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর