,

ভেনেজুয়েলায় মাদুরো ফের প্রেসিডেন্ট নির্বাচিত, স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আরো ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন। বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে এবং ভোটে কারচুপিরও অভিযোগ এনেছে।

অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ভূত খাদ্য সঙ্কটের মধ্যে নির্বাচনে ৪৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরি ফ্যালকন ফল প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা এই নির্বাচনী প্রক্রিয়াকে বৈধ মনে করছি না। ভেনেজুয়েলায় আমাদের নতুন নির্বাচন করতে হবে। কারণ মাদুরোর পক্ষে ভোট কারচুপি হয়েছে।’

ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান তিবিসে লুচেনা ঘোষণা দেন, ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। মাদুরো পেয়েছেন ৬৭ দশমিক ৭ শতাংশ অর্থাৎ প্রায় ৫৮ লাখ ভোট। ফ্যালকন পেয়েছেন ২১ দশমিক ২ শতাংশ অর্থাৎ ১৮ লাখ ভোট।

জয়ের পর রাজধানী কারাকাসে উল্লসিত জনতার সামনে মাদুরো বলেন, ‘তারা আমাকে গুরুত্ব দেয়নি।’ সরকারি কর্মকর্তারা বলছেন, ভোট অবাধ ও স্বচ্ছ হলেও বিরোধীরা তা বর্জন করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, তারা এই ফলাফলকে স্বীকৃতি দেবে না। জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন মিশন কর্তৃপক্ষ টুইটারে বলে, ‘এটা গণতন্ত্রের প্রতি অপমান।’

বিরোধী ডেমোক্রেটিক ইউনিটি জোট বলছে, জোটের মধ্যে যে বিভাজন রয়েছে, তার সুবিধা নিতেই নির্বাচন এগিয়ে নিয়ে আসা হয়। জোটের দুই প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। অন্যরা দেশ ছেড়ে পালিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর