,

২৩ মে পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়ায় ধীর গতিতে চলছে ইন্টারনেট। এদিকে ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক রোববার দুপুর থেকে ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন

তিনি বলেন, ‘সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে।’

তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যায় শিগগিরই মেরামত কাজ শেষ হলে ইন্টারনেটে কিছুটা গতি ফিরে আসবে।

ভুক্তভোগীদের ব্যাপারে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেছেন, ‘পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন, তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় খুব একটা পড়বেন না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর