,

ফিলিস্তিনির মুসলমান হত্যায় কোনো প্রতিবাদ নেই বিএনপির: হাছান মাহমুদ

news-image

আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামের কথা বলে যারা ভোট চায় ফিলিস্তিনিতে মুসলমান হত্যায় তাদের কোনো প্রতিবাদ নেই।

সোমবার (২১ মে) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে ফিলিস্তিনির নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত ধর্মের দোহাই দিয়ে দেশের জনগণের কাছে ভোট চায়। কিন্তু মিয়ানমার ও ফিলিস্তিনিতে পাখির মতো মুসলমান হত্যা করছে তাতেও  কোনো ধরনের প্রতিবাদ নেই। বিএনপি সকাল বিকাল সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, চিকিৎসা ও তারেক নিয়ে রাজনীতি করে। কিন্তু ফিলিস্তিনিতে যে নির্বিচারে গণহত্যা চলছে এতে কোনো প্রতিবাদ নেই।

হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি নির্বাচন এলেই ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে। এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর