,

নচিকেতার সুরে গাইলেন শাওন

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের প্রখ্যাত জীবনমুখী শিল্পী নচিকেতার সুরে গান গেয়েছেন মেহের আফরোজ শাওন।

অভিনেত্রী ও গায়িকা- দুই পরিচয়েই বেশ পরিচিত শাওন। কিছুদিন আগে একটি নতুন চলচ্চিত্রে গান করেছেন তিনি। ঈদের পরপরই এ গান শ্রোতারা শুনতে পাবেন। গানের শিরোনাম ‘ইলশে গুড়ি’।

লিখেছেন জুলফিকার রাসেল, সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ। এ গানটির সুর করেছেন নচিকেতা। এ প্রসঙ্গে শাওন বলেন, ‘নচিকেতা দাদার সুর নিয়ে তো নতুন করে বলার কিছু নেই।

এত চমৎকার একটি গানের সুর তিনি করেছেন এটা আমার জন্য সৌভাগ্যের। আমি গানটি গেয়ে তৃপ্ত। শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’ এদিকে শিগগিরই শাওন নতুন আরও একটি ছবিতে গান করবেন। এরই মধ্যে তিনি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী’ ছবিতে গান গেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর