,

নয় বছরে কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে : শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। গত নয় বছরে কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে। বর্তমানে মোট শিক্ষার্থীর শতকরা ১৪ ভাগের বেশি কারিগরি শিক্ষা গ্রহণ করছে। কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থী-অভিভাবকদের আকৃষ্ট করা, মান উন্নত করা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিনিয়োগকারী ও শিল্প-মালিকদের সম্পৃক্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ শিক্ষার মান উন্নয়নে অনেক উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার বিকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ’বিল্ড স্কিল বাংলাদেশ ফর ইমার্জিং বাংলাদেশ এজ ডেভেলপড নেশন’ শীর্ষক গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়তে হলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিকল্প নেই। বাস্তব কর্মজীবনে প্রয়োগ করা যায় এমন আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। বিনিয়োগকারী বা চাকরিদাতাদের চাহিদা অনুযায়ী জনবল তৈরি করতে হবে।

কারিগরি শিক্ষার অগ্রাধিকারের বিষয়টি পুর্নব্যক্ত করে শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। আরো ২৩টি ইনস্টিটিউট স্থাপন করা হবে। বেসরকারি ইনস্টিটিউট রয়েছে প্রায় ৪৫০টি। এছাড়া বেসরকারি পর্যায়ে প্রায় ৭ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকার এসব প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করছে এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কারিগরি বিষয়ের শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ৪২০ জন শিক্ষককে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো এক হাজার একশ’ ৫ জন শিক্ষক এ পতিষ্ঠানে প্রশিক্ষন নিচ্ছেন। এছাড়া চীনের গুয়াংজু পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৫৮১ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে আরো এক হাজার শিক্ষককে প্রশিক্ষণে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর