,

ইন্টারনেটে ধীরগতি থাকবে ৪ দিন

news-image

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়ায় ইন্টারনেটে ধীরগতি এসেছে। এদিকে ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক আজ রবিবার (২০ মে) দুপুর থেকে ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে।’

তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যায় শিগগিরই মেরামত কাজ শেষ হলে ইন্টারনেটে কিছুটা গতি ফিরে আসবে।

ভুক্তভোগীদের ব্যাপারে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেছেন, ‘পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন, তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় খুব একটা পড়বেন না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর