,

আমরা ক্ষুধার্ত নই : আল আকসায় ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করলো আমিরাতি ইফতার!

news-image

এই রমজানে জেরুজালেমের ফিলিস্তিনি আন্দোলনকর্মীরা একটি ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। আর তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালু হয়েছে টুইটারভিত্তিক, যার নাম-হ্যাশট্যাগউইআরনটহাঙ্গগ্রি(হ্যাশট্যাগ-আমরা ক্ষুধার্ত নই)। এই কর্মসূচির অংশ হিসেবে আল-আকসা মসজিদে পাঠানো সংযুক্ত আরব আমিরাতের ইফতার সামগ্রী প্রত্যাখ্যান করেছেন তারা।

জেরুজালেমের ফিলিস্তিনি আন্দোলনকর্মীদের অভিযোগ, উপসাগরীয় রাষ্ট্র (আরব আমিরাত) দখলদার ইসরায়েলকে সমর্থন করছে। কারণ, ‘গিরো ডিইতালিয়া’ সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা। অধিকৃত জেরুজালেমের মধ্য দিয়ে নাকবার ৭০তম বার্ষিকীতে এই সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, ওই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের সমালোচনা করে ফিলিস্তিনের অলিম্পিক কমিটি। তাদের দাবি, এ প্রতিযোগিতায় আমিরাতের অংশগ্রহণ ফিলিস্তিনি জনগণের মহান সংগ্রামের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করেছে।

এদিকে, ইসরায়েলি হিব্রু ভাষার রেডিও জানিয়েছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। এ কারণে ইসরায়েলি যোগাযোগমন্ত্রী আয়ুব কারাকে আমিরাত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। অন্যদিকে, আয়ুব কারা জানিয়েছেন, খুব শিগগিরই আমিরাতের কর্মকর্তারা ইসরায়েল সফর করবেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর