,

আফগানিস্তান সিরিজে ফিরলেন মোসাদ্দেক

news-image

আফগানিস্তান সিরিজের জন্য দল দিয়ে দিলেন নির্বাচকেরা। আজ মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষিত এই দলে নেই ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন।
তাসকিন বাদ পড়ছেন, এটা অনুমিতই ছিল। কারণ, তিনি পুরোপুরি ফিট নন। নির্বাচকেরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতির জন্য একজন ব্যাটসম্যানকে দেশে রেখে যাওয়ার কথা বলেছিলেন। সেটা যে ইমরুল হতে যাচ্ছেন, বোঝা যাচ্ছিল সেটিও। তবে মোসাদ্দেকের অন্তর্ভুক্তিতে কিছুটা চমক থাকছেই। আফগানিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর