,

বসনিয়ায় এরদোগানকে হত্যা পরিকল্পনা ব্যর্থ

news-image

সনিয়া সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদাগানকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু। তুরস্কের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে গত রোববার তুরস্কের একটি গোষ্ঠী তাকে যে হত্যার পরিকল্পনা নেয় তা মেসিডোনিয়ার রাজধানী স্কোপজি থেকে কয়েকজন তুরস্কের নাগরিক অবহিত করে। এছাড়া পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সংস্থা তুরস্কে এধরনের হত্যা পরিকল্পনার কথা জানায়।

তুরস্ক সরকারের মুখপাত্র বেকির বোজদাগ বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান ভীত নন, তিনি বসনিয়া সফর করবেন এবং তার বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হবেন না। রোববার বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক সমাবেশে ভাষণ দেবেন। ১৯৮৪ সাল থেকে তুরস্কে কুর্দিস্তান প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র আন্দোলন চলে আসছে এবং এরা তুরস্কের সরকারের কাছে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী হিসেবে বিবেচিত।

এদিকে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে আচরণ করছে তার সঙ্গে নাজিদের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৭৫ বছর আগে ইউরোপে ইহুদিদের সঙ্গে যে নির্যাতন করা হয়েছিল তার সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের কোনো পার্থক্য নেই। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের ঘটনার পর তিনি ওআইসির বিশেষ বৈঠক ডাকেন এরদোগান। এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিদের সাথে যে নিষ্ঠুর আচরণ করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। তিনি দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত মুসলমানদের রক্তে রঞ্জিত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর