,

হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে কলকাতা

news-image

প্লে-অফে খেলতে হলের জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে খেলতে নেমে অবশেষে সেই অতি প্রয়োজনীয় জয়টিই তুলে নিলো শাহরুখ খানের দল। সে সঙ্গে তৃতীয় দল হিসেবে আইপিএল একাদশ আসরের প্লে-অফ নিশ্চিত হয়ে গেলো কলকাতার। কলকাতা এই ম্যাচে জিতলো ৫ উইকেটের ব্যবধানে।

সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংসের পর প্লে অফ নিশ্চিত হলো কেকেআরের। আর বাকি একটি জায়গার জন্য এখনও লড়াই রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের। রাজস্থান ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। শেষ ম্যাচে দিল্লিকে যদি হারিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে তারাই চলে যাবে শেষ চারে। আর যদি মুম্বাই হারে তাহলে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে সবাই। ওই ম্যাচে ভালো রান রেটে জিততে পারলেই কেবল শেষ চার নিশ্চিত হবে গেইলের দলের।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। শুরুটাই দারুণ করে দিয়ে যান ক্রিস লিন আর সুনিল নারিন। ১০ বলে ২৯ রান করে আউট হন নারিন। ৪৩ বলে ৫৫ রান করেন ক্রিস লিন।

রবিন উথাপ্পা করেন ৩৪ বলে ৪৫ রান। ২২ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থেকে যান দিনেশ কার্তিক। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ফেলে কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসান নেন ১ উইকেট। ২ উইকেট করে নেন সিদ্ধার্থ কাউল এবং ক্রেইগ ব্র্যাথওয়েট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর