,

চীনে রোজা রাখায় ১০০ মুসল্লি গ্রেপ্তার

news-image

পবিত্র রমজান মাসে রোজা রাখা যাবে না। এই মর্মে জারি করা নিয়ম লঙ্ঘন করায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে চীন সরকার। ঘটনার কেন্দ্র সেই জিনজিয়াং প্রদেশ। এখানকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় নিয় কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।

জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।

বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে নাশকতার অভিযোগ উঠেছে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন চালানোর অভিযোগ উঠেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর