,

আফ্রিকার কৃষিতে বিনিয়োগ করছে এফবিসিসিআই, খুঁজবে রপ্তানী বাজার

news-image

আফ্রিকার কৃষিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এছাড়া ওই দেশে রপ্তানীর নতুন বাজারও খুঁজছে সংগঠনটি।
শনিবার এফবিসিসিআইয়ের মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স (আফ্রিকা) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় বক্তারা এসব কথা জানান। সভায় জানানো হয় আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও অন্যান্য খাতে বিনিয়োগসহ দেশের সম্ভাবনাময় পণ্যগুলোর রপ্তানি বাজার খুঁজতে আফ্রিকার কয়েকটি দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআই।

স্ট্যান্ডিং কমিটির সভায় আরো বলা হয়, এছাড়াও দেশগুলোতে তৈরি পোশাক, ওষুধ সামগ্রী, পাট ও পাটজাত দ্রব্য, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী এবং সিরামিক পণ্য রপ্তানির বাজার খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ি নেতৃবৃন্দ। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশে উগান্ডার অনারানি কনসাল হিসেবে দায়িত্ব পারন করা আবুল হোসেন সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। কমিটির সাবেক ডাইরেক্টর ইনচার্জ আমিন হেলালি এবং বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।

এদিকে, আফ্রিকার বাজারে বাংলাদেশী ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়টি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এক নতুন সূচনা বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। তিনি আমাদের অর্থনীতিকে বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উগান্ডা ও ইথিওপিয়াসহ কয়েকটি দেশে কৃষি, তুলা, কয়লাখনি এসব খাতে বিনিয়োগ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের কয়েকটি কোম্পানী ওখানকার কৃষি জমি লিজ নিয়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য দেশের বাইরেও ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। এই ধারা অব্যাহত থাকলে বিশ্বের বুকে আমরা খুব শীগগিরই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জাতিতে পরিণত হবো। তবে এক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্টদের সহযোগীতা অত্যান্ত জরুরি বলেও মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর