,

৮ জুনের মধ্যে মহাসড়ক মেরামত শেষ করুন : কাদের

news-image

ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের আগে সারা দেশে মহাসড়ক মেরামত কাজ আগামী ৮ জুনের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।আজ শনিবার সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ঢাকা-গাজীপুর মহাসড়ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হবেই। কিন্তু বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক মেরামত কাজ সঠিকভাবে হবে না এইটা আমি শুনবো না।’ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারে সে দিকে খেয়াল রেখে তিনি কর্তব্যরত পুলিশ, সিটি করপোরেশন ও রোডস অ্যান্ড হাইওয়েকে কঠোর নির্দেশ দিয়েছেন।এ সময় খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে হেরে গেলেই বিএনপি ভোট কারচুপি অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করে। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক বা নাই করুক ভোট সুষ্ঠু নিয়মেই হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর